কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম 4
দি নিউজ লায়ণঃ বাড়ি তৈরিকে কেন্দ্র করে কংগ্রেস আশ্রিত দুস্কৃতিদের হাতে আক্রান্ত হলেন একই পরিবারের চারজন। বুধবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রতুয়া থানার চাঁদপুরের রুহিমার এলাকায়। আক্রান্তদের চারজনকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে । আক্রান্তের মধ্যে একজন মহিলা ও তিনজন পুরুষ রয়েছে ।
এই ঘটনায় তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ। পুলিশ ও আক্রান্তদের পরিবার সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত হলেন দুলাল শেখ(৪৫) আব্দুল খালেক (৫৫) হযরত আলী (১৮) সুরিয়া খাতুন ( ১২)। তারা প্রত্যেকেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত কংগ্রেস কর্মী নিজামুল মিয়া ও মোস্তাফা শেখ সহ তার দলবলের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের পরিবার।
আক্রান্ত দুলাল শেখ জানিয়েছেন, তাদের বাড়ির ভিটা থেকে ঘর করার জন্য মাটি তুলছিল। আর এই মাটি তোলাকে কেন্দ্র করেই প্রতিবেশী নিজামুল মিয়া ও মোস্তাফা শেখের সাথে বিবাদ বাঁধে। তারা এই মাটি তাদের ঘর করার জন্য তুলতে দিতে বাধা দেয়। তারা প্রতিবাদ করলে অভিযুক্ত প্রতিবেশীরা তাদের পরিবারের উপরে লাঠি , রড ধারালো অস্ত্র দিয়ে হামলা করে।
লোহার রড দিয়ে মাথা ফাটিয়ে দেয় আব্দুল খালেকের। বাঁচাতে গেলে পরিবারের আরও তিন সদস্যকে মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয়রা চিৎকার-চেঁচামেচি শুনতে পেয়ে ঘটনাস্থলে আসলে অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে যায়। পরে তাদের চারজনকেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন এই ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।

Post a Comment